শিশুরা কেন কাঁদে তাঁর প্রধান কারণ
শিশুদের আমরা সবাই পছন্দ করি। কিন্তু যখনই তারা কান্না শুরু করে, তখন আমরা ঠিক বুঝে উঠতে পারি না, আমাদের কী করা উচিত। শিশুদের ক্ষেত্রে খাওয়া-দাওয়ার মতোই কান্না করা একটি স্বাভাবিক বিষয়। যেহেতু তারা কথা বলতে এবং প্রকাশ করতে পারে না, তাদের পক্ষে কোনোরকমের অস্বস্তি বা সমস্যা প্রকাশের একমাত্র উপায় হলো কান্না। আপনি যদি সদ্য মা কিংবা বাবা হন এবং আপনার শিশু কেন কাঁদছে তা বুঝতে না পারলে, জেনে নিন শিশুর কান্নার কারণ। কান্নার সঙ্গেসঙ্গে শিশুর জ্বর, বমিভাব, ডায়েরিয়ায় বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। এমনটাই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া- শিশুটি ক্ষুধার্তআপনার নবজাতকের কান্নার সবচেয়ে সাধারণ কারণ হলো ক্ষুধা। শিশুর পেটে অল্প জায়গা থাকে, যেখানে সে বেশি খাবার রাখতে পারে না। সুতরাং, যদি আপনার শিশু কান্নাকাটি করে, তবে আপনি প্রথমে তাকে দুধ খাওয়ানোর চেষ্টা করতে পারেন। কখনো কখনো, শিশুরা খাবার খাওয়ার পরপরই আবার ক্ষুধার্ত বোধ করতে পারে। ক্লান্ত হয়ে পড়েছেশিশুরা অতিরিক্ত অবসন্ন হলে ঘুমাতে খুব কষ্ট হতে পারে। আপনার শিশু না ঘুমিয়ে কেঁদে চলেছে, তার মানে হতে পারে সে খ...