Posts

Showing posts from December, 2021

25 ডিসেম্বর পালন কতটা ক্ষতিকারক

আস্সালামুআলাইকুম, আসলে 25 ডিসেম্বর টা কি, কিসের জন্য আমরা এতো আনন্দ করি সেটাই জানিনা আমরা। এই দিন টাই আমরা দেখে এসেছি পিকনিক করে সেই হিসেবে শীতের সময় একটু পিকনিক হয়েযাক, এই হিসেবে বেশির ভাগ্ মুসলিম এই দিনটাই আনন্দ করে। কিন্তু এই দিনটাকে কেনো সরকার বা অন্য জাতি কেনো পালন করে সেটা আমাদের জানা উচিৎ। আমাদের মধ্যে সেই জ্ঞান টাই বেশির ভাগ নেই। সমাজের বুকে চলতে গেলে সমাজ কে জানতে হবে, নইলে ঠকতে হবে। ঠিক তেমনি যে ধর্মাবলম্বী আমরা সেই ধর্ম নিয়েও আমাদের জানা উচিত। ইসলাম জানার জন্যই, সমাজ কে সুন্দর ভাবে গড়ে তোলার জন্যই ইসলাম, কিন্তু আমরা আমাদের ধর্ম নিয়ে কিছু জানিনা। বড়ো দুর্ভাগ্যের বিষয় এটা আমাদের, এবং আমাদের পরের প্রজন্মের জন্য। আমাদের বেপার টা হলো আমরা সূত্র জানি কিন্তু প্রয়োগ করতে জানিনা, মানে আল্লাহ আছেন,কুরআন সত্য, কিন্তু এই কুরআন এ কি আছে তা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। তবেই সুন্দর জীবন গড়ে ওঠা সম্ভব।

বয়স আমার কত

#পনেরো_বছর_আগে_অথবা_পরে [উচ্চশিক্ষিত বেকারদের আত্মকথা] অপরাজিত (ড. বাবুল মণ্ডল) এক অদ্ভুত সময়ে জন্ম আমাদের, এক অদ্ভুত হাহাকারের জীবন ! শুধু হারতে হারতে হারিয়ে যাওয়া— প্রতিদিন, প্রতিমুহূর্তে ! শুধুই শূন্যতা—, দুই হাত খালি—! বয়স বেড়ে যায়, ধৈর্য্যের বাঁধ যায় ভেঙে ! জীবনের প্রতিষ্ঠা তবু পায় না পরিণতি! অথচ— আমরা যদি পনেরো বছর আগে জন্মাতাম। অথবা পনেরো বছর পরে— জীবন আর জীবনচর্যা অন্যরকম হতো। চাওয়া আর পাওয়ার মধ্যে মিল থাকতো অনেকখানি। যদি আমরা পনেরো বছর আগে জন্মাতাম— হয়তো গ্র্যাজুয়েটে মাত্র পঞ্চাশ পার্সেন্ট নম্বর নিয়েও প্রতি বছর বিএড ছাড়াই চাকরির পরীক্ষায়— নিয়মিত পারতাম বসতে। অথবা পেতাম কোনো স্কুলের শিক্ষকতার পদ। কষ্ট করে পড়ার যোগ্য দাম পেতাম হাতে হাতে— ট্রেনিং ছাড়াই অথবা ট্রেনিং-এর একবছরের মাথাতেই জুটতো কাজ। আজ সেসব স্বপ্ন যে ! এই পনেরো বছর সবকিছুকেই— উলোটপালোট করে দিল আমাদের ! পাল্টে দিল পড়তে পড়তে তৈরি করা— ভবিষ্যতের যা কিছু সব হিসাবনিকেশ ! মনের মাঝে তৈরি হওয়া যা কিছু সব স্বপ্ন, আশা— কোনো ভরসা পাই না মনে ! আর ভবিষ্যতের নিশ্চয়তা ? নিরাপদ জীবন ? চাকরির পরীক্ষা হবে কি ? প্রশ্নপত্র চ...